নোয়াখালীতে গুলি করে হত্যা: থানায় মামলা ও অস্ত্র উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জের ইয়াছিন আরাফাত শাকিল (২৬) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, নিহত শাকিলের বাবা মো. সোলাইমান খোকন বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে নাম উল্লেখ করা হয়েছে তিনজনের এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হওয়া তিনজন হলেন—উপজেলার ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৫), জীবন (২৪) ও মনির হোসেন (২২)। তাদের মধ্যে দুইজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গুরুতর আহত অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গঙ্গাবর বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবার পাশের ঝোঁপ থেকে একটি সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বিত অভিযানে ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। উল্লেখ্য, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকায় ৮-৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী লাবিব নামে এক তরুণকে অপহরণের চেষ্টা করে। এ সময় ইয়াছিন আরাফাত শাকিলসহ কয়েকজন সন্ত্রাসীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে হত্যা করে এবং শাকিলের ছোট ভাই মোজাম্মেল হোসেন শুভকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। ঘটনার পর স্থানীয় জনতা তিন সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।