BD Highlights
বাংলাদেশ

নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালী সদর উপজেলায় ১৬ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (২৩ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এ ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত পৌনে ১টার দিকে হঠাৎ চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু তার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১টি কাপড় দোকান, ৩টি চায়ের দোকান, ১টি মুরগি দোকান, ৩টি মুদি দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন