BD Highlights
বাংলাদেশ

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩.১ ডিগ্রি

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩.১ ডিগ্রি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা ৫ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। 


এর আগে, গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরো কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. আজকের যেমন থাকবে ঢাকার আবহাওয়া

  2. বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে এলে আওয়ামী লীগ, গুপ্ত, সুপ্ত কারও ছাড় নেই: আইনমন্ত্রী

  3. রাজধানীর মিরপুর-১০ নম্বরে বাসে আগুন

  4. খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ

  5. পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

খবর খুঁজুন