BD Highlights
বাংলাদেশ

পটুয়াখালীতে খালে ভেসে এল ‘টর্পেডো’ সদৃশ বস্তু

পটুয়াখালীতে খালে ভেসে এল ‘টর্পেডো’ সদৃশ বস্তু

পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীতে একটি খালে টর্পেডো নামক অস্ত্র (মিশাইল) সাদৃশ্য একটি বস্তু ভেসে এসেছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙা খালে টর্পেডো নামক অস্ত্রটি দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল দিয়ে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ভাসমান ওই বস্তুটির খবর পেয়ে কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। এটি টর্পেডো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টর্পেডো ডুবন্ত থাকে এবং এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন