পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন। জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি। ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছেন। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news