BD Highlights
বাংলাদেশ

পরাজিত প্রার্থীর সমর্থকদের অর্ধশত বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩

পরাজিত প্রার্থীর সমর্থকদের অর্ধশত বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩

মুন্সিগঞ্জে সদরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সদর উপজেলার চরাঞ্চলের আধার ইউনিয়নের সোলারচর ও বকুলতলা গ্রামের এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২ নারীসহ ৩ জন। স্বর্ণালঙ্কার নগদ টাকা ও গরু-ছাগল লুটে নেওয়ার অভিযোগ করেছেন ভোক্তভোগীরা। আহত রেনু বেগম (৫০), মাহফুজ (৫০) ও শাহানাজ (৫০) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় দুটি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোলারচর ও বকুলকলা এলাকায় পরাজিত নৌকা ও জয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে বিরোধ চলছিলো। গতকাল নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে বিজয়ী ফয়সাল বিপ্লবের সর্মথক উত্তর সোলারচর গ্রামের বোরহান মাস্টারের ছেলে আহাদুলের নেতৃত্বে হঠাৎ করে সোলারচর ও বকুলতলা গ্রামে হামলা চালানো হয়। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ভাঙচুর করে ১৫ টি গরু ও ৮ টি ছাগল নিয়ে যায়। লুট করা হয় স্বর্ণালংকার ও নগদ অর্থ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন