চট্টগ্রামে শিক্ষার্থীরা এখন মাঠে নেমেছেন ভিন্ন ভূমিকায়, পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে। যেখানে কয়েকদিন আগেও তারা সরকারের বিরুদ্ধে লাঠি হাতে নেমেছিলেন, আজ তারা হাতে কলমের পরিবর্তে ঝাড়ু ও ট্রাফিক নির্দেশনা চিহ্ন নিয়ে কাজ করছেন। সরকার পতনের পর চলমান অস্থিরতায় শিক্ষার্থীরা মাঠে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা না ফেলতে অনুরোধ করেন এবং বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দেন। শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের দলবদ্ধভাবে সড়কের আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করছেন। জামালখান মোড়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দেশকে কলঙ্কমুক্ত করেছে। আমরা চাই দেশের পরিস্থিতি সুন্দরভাবে চলুক এবং সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে। শিক্ষার্থীরা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকবো। এর আগে গতকালও তারা সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেন। এটা শহরের সচেতন নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।