কক্সবাজারের চকরিয়ায় গত ৫ নভেম্বর বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা পরিবারের একমাত্র জীবিত সদস্য কলেজছাত্র শাহেদ মজুমদার লিশানও মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লিশান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের আবদুল মন্নান মজুমদারের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবারে আর কোনো সদস্য জীবিত নেই। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই সৈকত মজুমদার। গত ৫ নভেম্বর সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিশানের মা রিজওয়ানা মজুমদার শিল্পী, দুই বোন ফারজানা মজুমদার লিজা ও ফারহানা মজুমদার টিজা, বোনের শাশুড়ি রুমি বেগম ও ননদ সাদিয়া পাটোয়ারী। দুর্ঘটনায় আহত হন লিশান, তার দুলাভাই উদয় পাটোয়ারী ও ভাগিনা সানাদ পাটোয়ারী। গুরুতর আহত লিশানকে ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্ত্রী ও দুই মেয়ের পর একমাত্র ছেলেকেও হারিয়ে পিতা আবদুল মন্নান মজুমদার এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।