পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে বিষপান, শিক্ষার্থী হাসপাতালে
নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী (১৪)। রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার মৌখাড়া ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী বিদ্যালয়ের ওয়াশরুমে যায়। সেখানে বিষপান করলে তার গোঙানির শব্দ শুনে সহপাঠীরা এগিয়ে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন রেখা বলেন, ঘটনাস্থল থেকে একটি কোমল পানীয়র বোতলে থাকা বিষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে বিদ্যালয়ে আসার সময়ই শিক্ষার্থীটি বোতলে করে বিষ নিয়ে এসেছিল। তবে কী কারণে সে এমন পদক্ষেপ নিয়েছে, তা এখনো জানা যায়নি।
ওই শিক্ষার্থীর এক সহপাঠী জানায়, পরীক্ষার পুরো সময় তাকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। সে কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিল না এবং কয়েকজনকে বলেছিল, ‘তোদের সঙ্গে আজ আমার শেষ দেখা।’
শিক্ষার্থীর বাবা বলেন, সকালে তিনি মেয়েকে পরীক্ষার জন্য বিদ্যালয়ে পৌঁছে দেন। পরে বিদ্যালয় থেকে ফোনে জানতে পারেন, তার মেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে এর কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।