পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা

রাজধানীর পল্লবীতে রামিসা (৮) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত রামিসা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামের রিকশা মিস্ত্রি হান্নান ও পারভিন দম্পতির মেয়ে। মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন ৭ নম্বর রোডের একটি বাসা থেকে রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় বাসায় অন্য কেউ ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা (৩২) শিশুটিকে হত্যা করে পালিয়ে গেছেন। নিহত রামিসা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামের রিকশা মিস্ত্রি হান্নান ও পারভিন দম্পতির মেয়ে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। এসআই ওয়াহিদুজ্জামান ভূঁইয়া বলেন, কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news