BD Highlights
বাংলাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আরিচা-কাজিরহাট নৌরুটে ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্বের কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার তীব্রতা কমে এলে সকালে সাড়ে ৮টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার দিবাগত রাত সোয়া ৪টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তিনি বলেন, শনিবার হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্বের কারণে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে এবং ৯টা ৫০ মিনিটে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় চারটি ফেরি নোঙর করেছিল। কুয়াশা নদীপথে কমে এলে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে পার করা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন