BD Highlights
বাংলাদেশ

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাতটা থেকে ফের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার দিবাগত রাতে এই নৌরুট ঘন কুয়াশায় আচ্ছাদিত হয় পড়ে। রাত বাড়ার সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে রাত দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার তীব্রতা কমে গেলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল শুরু হয়। সকাল ছয়টা থেকে আবার কুয়াশা পড়তে শুরু করে। ঘাট কর্তৃপক্ষ পুনরায় সকাল সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি আটকে থাকে। পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলতদিয়া প্রান্তে ১১টি ফেরি নোঙ্গর করে রাখা হয়। কুয়াশা কমে গেলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে সাতটা পর্যন্ত চলে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পুনরায় সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন