BD Highlights
বাংলাদেশ

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৯) ও হাফিজার রহমানের বোনের মেয়ে অনিকা (৮)। তারা পরস্পর মামাতো-ফুপাতো বোন। শিশু তন্নীর মামা জাহাঙ্গীর হোসেন রাকিব জানান, বালু ব্যবসায়ীরা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে ঘটনাস্থলে বালু স্তুপ করে রেখেছিল। অবৈধভাবে ওই বালু স্তুপ করার সময় প্রচুর পরিমানে পানি সেখানে জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধ পানিতে পড়েই দুই শিশুর মৃত্যু হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন