BD Highlights
বাংলাদেশ

পানিতে ডুবে ভাতিজির মৃত্যু, দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ফুফুর

পানিতে ডুবে ভাতিজির মৃত্যু, দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ফুফুর

সিলেটের কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় ফুফু ও ভাতিজির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নের মাঝরগ্রামের হাফিজ আব্দুল আহাদের ৩ বছর বয়সী মেয়ে আজ বাড়ির সকলের পানিতে ডুবে মারা যায়। ভাতিজির মৃত্যুর খবর পেয়ে মেয়েটির ফুফু কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) আব্দুস শহীদের স্ত্রী রুকিয়া বেগম (৩০) বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সড়কের বাজার এলাকায় টমটম উল্টে রুকিয়া বেগমসহ তিনজন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকালে রুকিয়া বেগম মারা যান। ফুফু ও ভাতিজির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন