পাবনায় প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার ঘটনায় থানায় মামলা
পাবনায় প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার ঘটনায় থানায় মামলা
BD HIGHLIGHTS
পাবনার চাটমোহর উপজেলার দিঘুলিয়া প্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে প্রবাসীর স্ত্রী নিহত লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিন নামের দুই যুবককে আটক করেছে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত হত্যার কোন রহস্য উদঘাটন করতে পারেনি, তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের দাবি কিছু ক্লু তারা পেয়েছে এবং সে মোতাবেক তদন্ত চলছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ও আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহত মা ও ছেলের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন ও তার ৮ বছরের শিশু সন্তান রিয়াদ হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে লাবনী খাতুনের মরদেহ ও বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় শিশু রিয়াদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।