পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকানো ছিল ৪০ কেজি গাঁজা
পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকানো ছিল ৪০ কেজি গাঁজা
BD HIGHLIGHTS
ব্রাহ্মণবাড়িয়ায় একটি খালি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের বড়গিলা মোড়ে পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় নীরব মিয়া (২২) নামে পিকআপ চালককে আটক করা হয়। আটক নীরব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ও ডাকোনা গ্রামের খোকন আকন্দের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালি ওই পিকআপের পাটাতনের নিচে রাখা বিশেষ কায়দায় লুকানো গাঁজাগুলো পাওয়া যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।