প্রীতির রহস্যজনক মৃত্যু : তদন্তসাপেক্ষে শাস্তি চায় চা শ্রমিক ফেডারেশন
প্রীতির রহস্যজনক মৃত্যু : তদন্তসাপেক্ষে শাস্তি চায় চা শ্রমিক ফেডারেশন
BD HIGHLIGHTS
ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার কাজে নিয়োজিত চা শ্রমিক পরিবারের সন্তান প্রীতি ওরাংয়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তসাপেক্ষে শাস্তি চেয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার দুপুরে তারা মৌলভীবাজারের কমলগঞ্জের মিরতিঙ্গা চা বাগানের বাড়িতে প্রীতির পরিবারের খোঁজখবর নিতে যান। সেখানে এ শাস্তির দাবি জানান ফেডারেশনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, অর্থ সম্পাদক প্রেম কুমার পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং স্থানীয় নেতারা। ফেডারেশনের নেতাদের সঙ্গে আলাপকালে প্রীতির বাবা-মা জানান, ডেইলি স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারার মাধ্যমে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে যায় তাদের ছোট মেয়ে প্রীতি। শুরু থেকেই পরিবারের লোকজনের সঙ্গে প্রীতিকে তেমন যোগাযোগ করতে দেওয়া হতো না। ৬ ফেব্রুয়ারি যেদিন প্রীতি মারা যায়, সেদিন মিন্টু দেশোয়ারা তাদের শ্রীমঙ্গল যাওয়ার কথা বলেন। শ্রীমঙ্গল গেলে মিন্টু দেশোয়ারা তাদের মেয়ে মারাত্মক অসুস্থ বলে জানান এবং এখনই তার সঙ্গে ঢাকায় যেতে হবে বলেন। সাংবাদিক মিন্টু দেশোয়ারার সঙ্গে তারা ঢাকায় গেলে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানতে পারেন, প্রীতি নবম তলা থেকে পড়ে মারা গেছে। এরপর প্রীতির লাশ নিয়ে বাড়ি চলে আসেন তারা। এ ঘটনায় মামলা হলো কি না সেটা তারা জানেন না বলেও জানান। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ তুলে তারা প্রীতি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এসময় চা শ্রমিক ফেডারেশনের নেতারা প্রীতির পরিবারের সঙ্গে আলাপকালে বলেন, সাংবাদিক মিন্টু দেশোয়ারার উচিত ছিল মেয়েটাকে স্কুলে পাঠানোর সামগ্রিক আয়োজন করা। তিনি তা না করে শিশুটিকে কাজে ঢুকিয়ে দিলেন, যা প্রচলিত আইনে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। একই অপরাধে মিন্টু দেশোয়ারাও অপরাধী এবং তারও বিচার হওয়া দরকার। ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় এর আগেও ফেরদৌসী নামে আরেক শিশু গৃহশ্রমিক নবম তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। মেয়েটির মা মামলা করলেও তিনি আজও বিচার পাননি। আগের অপকর্মের বিচার হলে এমন নৃশংসভাবে মেয়েটাকে মেরে ফেলতে পারত না। এটা প্রকারান্তরে মৃত্যু নয়, সংঘটিত হত্যাকাণ্ড।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।