BD Highlights
বাংলাদেশ

প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা
বরিশাল নগরীতে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। রবিবার গভীর রাতে নগরীতে এ ঘটনা ঘটেছে। আত্মহননকারী শারমিন আক্তার মিম (২১) ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার মেয়ে। নগরীতে ব্যাপ্টিস্ট মিশন রোড খলিফা বাড়ির নাহার ম্যানশনের একটি ফ্লাটে সাবলেট থাকতো মিম। নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার একটি কাপড়ের শো-রুমে সেলস গালর্স ছিলেন। কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মামুন নামে এক তরুণের সাথে মিমের প্রেমের সম্পর্ক রয়েছে। রবিবার রাত ১১টা পর্যন্ত তার সাথে ছিল। বাসায় গিয়ে ফোনে কথা বলার এক পর্যায়ে তাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতে তার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন