ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নেহার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে। এ ঘটনায় তার মা রুপা আকতার বাদী হয়ে স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেছেন।
নিহতের মা রুপা আকতার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই তার স্বামী ও শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করতেন। ব্যবসা করার কথা বলে জামাই টাকা চাইত। আমি তাকে দুই লাখ টাকাও দিয়েছি। কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি। জামাই দিন-রাত মোবাইলে গেম খেলায় আসক্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ে আমাকে একটি ভয়েস মেসেজে জানায়, তাকে মেরে ফেলা হবে। সেই ভয়েস শুনে আমি মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, আমার মেয়েকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মেয়েকে তারা মেরে ফেলেছে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।