ফটিকছড়িতে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার ৩ শিক্ষক কারাগারে
চট্টগ্রামের ফটিকছড়িতে যৌন নিপীড়নের দায়ে বিবিরহাট বাজারে অবস্থিত দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো. শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)। জানা যায়, গত শনিবার থেকে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। বিষয়টি সে তার পরিবারকে জানায়। এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা পরবর্তী তাদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।