BD Highlights
বাংলাদেশ

ফতুল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফতুল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেসমিন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে নগরীর খানঁপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে রবিবার রাতে সদর উপজেলার ফতুল্লার লাকী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম চাঁদপুরের উত্তর মতলব থানার দশআনী গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে লাকী বাজার এলাকায় দুই সন্তানসহ শ্বশুর বাড়িতে থাকতেন। তার স্বামীর নাম আলী হোসেন। নিহতের স্বজনদের দাবি, শশুর বাড়িতে জেসমনিকে নির্যাতন বন্ধ করতে ২০ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছিল। জেসমিনকে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে ও আঘাত করে হত্যা করেছে। জানা গেছে, নিহত জেসমিনের ৪ ভাই প্রবাসী হওয়ায় তার কাছে নানা অজুহাতে টাকা চাইতেন স্বামী আলী হোসেন। এর আগেও জেসমিনকে টাকার জন্য মারধর করা হয়েছিল। বিষয়টি জেসমিন তার মেজ ভাইকে ঘটনা জানিয়েছিল। রবিবার রাতে জেসমিনের সাথে স্বামী শশুর বাড়ির লোকজনের ঝগড়া হয়। রাতে জেসমিনের পরিবারকে জেসমিনের স্বামী ফোন করে জানায় যে, জেসমিন মারা গেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে পরিবারে লোকজন এসে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের বোন ও বড় ভাইয়ের দাবি, তার বোনকে পিটিয়ে ও আঘাত করে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। জসমিন ৭ মাসের গর্ভবতী থাকা অবস্থায় তার উপর টাকার জন্য নানাভাবে নির্যাতন চালাত স্বামী, শাশুড়ি ও তাদের স্বজনরা। এরপর ৩ ধাপে ৮ লাখ, ৫ লাখ ও ৭ লাখ টাকা দিয়েও তার উপর নির্যাতনের খড়গ বন্ধ করতে পারেননি। ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, গৃহবধূকে নগরীর খানপুর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যু কিভাবে হয়েছে ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন