ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। মঙ্গলবার (০২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮), ছেলে মো. আরিফ ইসলাম (২৫), আরেক ছেলে রাকিবুল ইসলাম (১৮) এবং প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৩২)। জাহিদ যশোরের মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শহিদুল ইসলামের প্রবাসী ছেলে আরিফ ইসলাম মালয়েশিয়া থেকে দেশে ফেরেন সোমবার। তাকে নিয়ে প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম ও তার পরিবার। পথে মালিগ্রাম ফ্লাইওভারের কাছে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দ্রুতগতি, ঘন কুয়াশা বা কম দৃশ্যমানতার কারণে চালক দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে ধাক্কা দিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।