BD Highlights
বাংলাদেশ

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ২৫

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বরযাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। আহতদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানায় সার্জেন্ট মামুন বলেন, একটি বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন