ফাইনালে আর্জেন্টিনা ওঠায় নেত্রকোনায় মহিষ জবাই, রাতে ভূরিভোজ

প্রিয়দল আর্জেন্টিনা ফিফা ফুটবল বিশ্বকাপে ফাইনালে ওঠায় নেত্রকোনার দুর্গাপুরের একটি মহিষ জবাই করেছেন সমর্থকরা। রাতে তারা ভোজন শেষে আর্জেন্টিনা ফাইনাল খেলা উপভোগ করবেন বলে জানা গেছে। রবিবার (১৯ জুলাই) সকালে দুর্গাপুরর পৌর শহরের মার্কাস মোড়ে মহিষটি জবাইয়ের উদ্যোগ নেন মার্কাস মোড় একতা সমিতির সদস্যরা। তারা জানান, এবারের ফিফা বিশ্বকাপের শুরু থেকেই গতবারের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা নান্দনিক খেলা উপহার দিয়ে আসছে। আর এতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। এই আনন্দকে ধরে রাখতে এবং দর্শকদের বিজয়ের আনন্দ উদযাপনের লক্ষ্যে মার্কাস মোড় একতা সমিতির সদস্যরা মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন করেছে। তারা খেলার শুরু থেকেই এমন প্রতিভোজের আয়োজন করবেন বলে কথা দিয়েছিলেন। সেই কথা রাখতেই লক্ষাধিক টাকায় কেনা মহিষটি রবিবার সকালে জবাই করেন সমিতির সদস্যরা। রাতে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে নিয়ে আনন্দভোজের মাধ্যমে এই বিজয় উদযাপনের কথা জানান সংগঠনটির সদস্যরা। তবে মহিষের কেউ সঠিক দাম বলেননি। মার্কাস মোড় একতা সমিতির সভাপতি হোসেন আলী বলেন, আমরা শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থক। আমরা চেয়েছিলাম আর্জেন্টিনা ফাইনালে গেলে একটি মহিষ জবাই করব। আমি এই আশা করেই মহিষ খুঁজতে থাকি এবং শেষ পর্যন্ত এটি আমরা ক্রয় করেছি। রাতে সবার জন্য বিরিয়ানির আয়োজন করেছি। সমিতিটির উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, সমিতির পক্ষ থেকে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে আমরা সবাই মিলে আনন্দ উদযাপন করার জন্যই এই আয়োজন করেছি। আমরা খেলার মাঝেই ঘোষণা দিয়েছিলাম। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। তাই সমিতির সভাপতি নিজে একজন আর্জেন্টিনা সমর্থক হওয়ায় তার উদ্যোগেই মহিষটি জবাই করা হয়। এতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা সবাই মিলে আজকের এই আনন্দ আয়োজন উপভোগ করব।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news