কয়েক দিন ধরে দেশে আলোচনায় সিলেটের সাদাপাথর। লুটেরা চক্র এখান থেকে লুটে নিয়েছে কয়েক শ কোটি টাকার পাথর। সাদাপাথরের চোখ ধাঁধানো দৃশ্য পরিণত হয় ধু-ধু বালুভূমিতে। পাথরশূন্য পর্যটন কেন্দ্রে পর্যটকের যাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। সব শঙ্কা উড়িয়ে সাদাপাথরমুখী হয়েছে পর্যটক। গত দুই দিন সরকারি ছুটি থাকায় বিপুল পর্যটক সাদাপাথর বেড়াতে যায়। একদিকে যেমন উপভোগ করেছে সৌন্দর্য, তেমন নানাভাবে পাথর লুটের প্রতিবাদও জানিয়েছে তারা। দাবি জানিয়েছে সব পর্যটন কেন্দ্রের সৌন্দর্য রক্ষায় সরকারকে সচেতন হওয়ার। সরেজমিনে সাদাপাথর ঘুরে দেখা যায়, শুক্র ও শনিবার পর্যটকের সমাগমে সরব হয়ে উঠেছে সাদাপাথর। কেউ পাথর বিছানো ধলাই নদীর স্বচ্ছ জলে উচ্ছ্বাস করছে, কেউ ছবি তুলছে। লুটের পরও সাদাপাথরের সৌন্দর্য শেষ হয়ে যায়নি বলে মনে করছে তারা। কয়েক দিন ধরে লুণ্ঠিত সাদাপাথর উদ্ধারে একদিকে চলছে অভিযান, অন্যদিকে চলছে জব্দ পাথর প্রতিস্থাপনের কাজ। নৌকায় করে এনে শ্রমিকরা ফেলছেন পাথর। কাজ তদারকির জন্য স্কাউট কর্মীদের নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটক ফিরতে শুরু করায় খুশি পর্যটন খাতসংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ীরাও। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেটের (টোয়াস) আহ্বায়ক হুমায়ূন কবীর লিটন বলেন, ‘সাদাপাথরে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। যতই পাথর প্রতিস্থাপন করা হোক, তা প্রকৃতির মতো সুনিপুণ করা সম্ভব নয়। অন্য সব পর্যটন কেন্দ্র রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।