BD Highlights
বাংলাদেশ

ফুলপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত তিন যাত্রী

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী সিএনজিতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে মারাদেওরা চৌড়াবাড়ির সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতরা হলেন হাসাদ হোসেন (১৮), আবুল কাশেম (৫০) ও আশিক মিয়া (২০)। হাসাদ ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র। কাশেম নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের নব্বে আলীর পুত্র ও আশিক শেরপুর জেলার নকলা উপজেলার হাতুগাও গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। এ ঘটনায় আরও দুই জন গুরুতর হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ফুলপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, গৌড়দ্বার থেকে যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পরে মারাদেওরা এলাকায় পৌঁছালে শেরপুরগামী একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন