ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ি, সৈয়দ বাড়ি লেনের নাজমা নিবাসে গ্রিল কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মো. সিরাজ উদ্দিন সৈয়দ বাড়ি লিংক রোডের নাজমা নিবাসের দ্বিতীয় তলায় ছেলে-মেয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুইজন অজ্ঞাত ব্যক্তি তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা সিরাজ উদ্দিন ও তার স্ত্রী ফেরদৌসী আক্তারকে ঘুমন্ত অবস্থায় গামছা দিয়ে হাত-পা বেঁধে, ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে আলমারি থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ১৮ হাজার টাকা লুট করে নেয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামছুজ্জামান জানান, বিষয়টি শহর এলাকায় হওয়ায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আশা করছি দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।