ফেনীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে রনি অটো সিএনজি গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়ির চালক মুরাদ জাননে, তার সিএনজিটি লালপোল থেকে মেরামতের জন্য রাত দশটার দিকে রনি অটো ওয়ার্কশপে আনেন। মেরামতের জন্য দাঁড় করিয়ে গ্যারেজের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ৫/৬জন দুর্বৃত্ত এসে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তিনি এগিয়ে গেলে তাকেও ধাওয়া করে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। ততক্ষেণে গাড়িটির ৮০শতাংশ পুড়ে যায়। ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত চলছে, খুব দ্রুত দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।