ফেসবুকে যে স্ট্যাটাস লিখে ‘আত্মহত্যা’ করলেন নারী চিকিৎসক
ফেসবুকে যে স্ট্যাটাস লিখে ‘আত্মহত্যা’ করলেন নারী চিকিৎসক
BD HIGHLIGHTS
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক নারী চিকিৎসক শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে। তার নাম ডা. অপর্ণা বসাক। তিনি ময়মনসিংহ নগরীর প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ছিলেন। মঙ্গলবার ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহত অপর্ণা বসাক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে গত এক বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুর আগে অপর্ণা বসাক তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে ‘খন্দকার মাহাবুব এলাহী’ নামে একজনকে মেনশন করে লেখেন- “ভালো থেকো, আমি আর পারছি না। হয়তো আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।” কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার ঘটনাটি আমাদের জানানো হয়। পরে আমরা গিয়ে রান্না ঘরের দরজা ভেঙে তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করি। ওই দিন বিকালেই মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। যাকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে আমরা তার খোঁজ করছি। এ বিষয়ে প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের স্বত্বাধিকারী মশিউর আলম চন্দন গণমাধ্যমকে বলেন, ডা. অপর্ণা বসাক গত এক বছর ধরে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি নগরীর পন্ডিতপাড়া এলাকার একটি বাসায় আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছি না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।