ফেসবুকে ‘হা হা রিয়েক্ট’ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫
ফেসবুকে ‘হা হা রিয়েক্ট’ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫
BD HIGHLIGHTS
ফেসবুক পোস্টে ‘হা হা রিয়েক্ট’ দেওয়াকে কেন্দ্র করে ফেনীতে সংঘর্ষে পাঁচ কিশোর-তরুণ আহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রিজন (১৭) ও তানবীর (১৮) নামের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- মো. অমিত হাসান ভুঞা (১৮), জিসান (১৭) ও শরীফুল ইসলাম (১৭)। তারা সবাই স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এতে জড়িত আজাহার হোসেন নিলয় (১৭) নামের একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি ফেনী পৌরসভার উত্তর বিরিঞ্চি খোন্দকার বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেন নিলয় নামে একই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬-৭ জন কিশোর নিলয়কে হা হা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞেস করলে বাকবিতণ্ডায় জড়ায় নিলয় ও অমিত। এক পর্যায়ে পকেট থেকে টিপ ছুরি বের করে অমতিসহ বাকিদের ওপর হামলা করে নিলয়। এতে অমিতসহ পাঁচজন আহত হন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জনতা গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।