গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘ফ্যামিলি কার্ড’র নামে প্রতারণা করার সময় ওয়াকিটকিসহ রহমান নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
বুধবার দুপুরে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে বিভিন্ন জনের কাছে ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে চার হাজার টাকা করে দাবি করেন প্রতারক রহমান। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে রহমানকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ওয়াকিটকিসহ অভিযুক্ত রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রতারক রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
0 Comments
Your Comment