চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে কাউসার আহমেদ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হলেও মঙ্গলবার ঘটনাটি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ বিশ্লেষণ করে পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা।
কাউসার রাউজান উপজেলার উরকিরচর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার অপমৃত্যু মামলা করেছেন। গতকাল কয়েকজন সমাজমাধ্যমে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক দাবি করে। তবে নিহতের পরিবার জানিয়েছে, তিনি সক্রিয়ভাবে রাজনীতি করতেন না।পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ফ্লাইওভারের বিপরীতমুখী লেনের রেলিংয়ের সঙ্গে মাফলার প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মা লাশ শনাক্ত করেন। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, কাউসার দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করছি। লাশ ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএমপির পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) আলমগীর হোসেন বলেন, ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত দেড়টার দিকে কাউসার একা ফ্লাইওভারে উঠে গলায় ফাঁস নেন। তাই ঘটনাটিকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। কাউসারের বিরুদ্ধে ছয়টি মামলা আছে। দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।