বগুড়া শহরের চেলোপাড়ায় রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪টি টিনের ঘর। সোমবার দুপুর ১২টায় চেলোপাড়ার চাষীবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ১৪টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে একজন মুক্তিযোদ্ধা ও তার ৭ সন্তানের ৮টি ঘর রয়েছে। স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা মানুষজন প্রাণ নিয়ে বের হতে পারলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, ফায়ার সার্ভিস আসার আগেই পরিবারগুলোর ঘরে থাকা বিছানা, আসবাবপত্র, হাঁড়ি, পাতিল ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে যায়। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করলেও বস্তির ঘরে থাকা মালামাল রক্ষা করা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।