BD Highlights
বাংলাদেশ

বগুড়ায় বিড়ালকে গলাকেটে হত্যা, থানায় জিডি

বগুড়ায় বিড়ালকে গলাকেটে হত্যা, থানায় জিডি
বগুড়ায় বিড়ালকে গলাকেটে এবং পেটকেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে বুধবার (৫ নভেম্বর) বগুড়ার আদমদীঘি থানায় সংগঠনটির ঢাকার সদস্য মো. এমরান হোসেন এই সাধারণ ডায়েরি করেন। জানা গেছে, গত মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়া গ্রামে এক মহিলা একটি বিড়ালকে জবাই করে হত্যা করে ফেলে রাখার ভিডিও দেখতে পান। বিষয়টি তার সংগঠনের কর্তৃপক্ষের নজরে আসলে তাদের নির্দেশে তিনি সকাল সাড়ে ১০টার দিকে আদমদীঘি থানা এলাকার ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন জানান, দুপুর একটা থেকে দুইটার মধ্যে এই হত্যার ঘটনা ঘটে। বুলবুলি নামের একজন নারী একটি সাদা-কালো রঙের বিড়ালকে তার নিজ বাড়িতে বটি দিয়ে গলাকেটে এবং বুক চিড়ে হত্যা করে। হত্যার পর তার বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেয়। পরবর্তীতে প্রতিবেশী শামছুন্নাহার মিনা মৃত বিড়ালটিকে তার বাড়িতে নিয়ে সাদা প্যাকেটে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে। শামছুন্নাহার মিনা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত সংগঠনের কর্তৃপক্ষকে অবগত করে ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। বগুড়ার আদমদীঘি থানায় ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিড়ালকে গলাকেটে ও পেটকেটে হত্যার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন