মাত্র এক সপ্তাহ আগে যেখানে তরমুজের বাজারদর ছিল প্রতিকেজি ৮০ টাকা, সেখানে এখন মাত্র ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবুও কিনতে চাচ্ছেন না কেউ। বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় তরমুজ ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য পাওযা গেছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে, রমজানের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকায় তরমুজের চাহিদা ছিল অনেক বেশি। এ কারণে প্রতি কেজি ৭০-৮০ টাকা দরে বিক্রি হতো। তখন দোকানগুলোতে ভিড় লেগেই থাকতো। এক সপ্তাহের ব্যবধানে আবহাওয়া শীতল (ঠাণ্ডা) হওয়ায় তরমুজের চাহিদা অনেকটায় কমে যায়। এ কারণে তরমুজের দামও কেজি প্রতি ৫০ টাকা করে কমে গেছে। এখন মাত্র ৩০ টাকা কেজি দরে ভালো মানের তরমুজ বিক্রি হলেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। সান্তাহার রেলগেটের তরমুজ ব্যবসায়ী রাঙ্গা বলেন, পটুয়াখালী থেকে আসা তরমুজগুলো নওগাঁ আড়ত থেকে তারা প্রায় ১০ জন ব্যবসায়ী পাইকারি কিনে আনেন। এরপর রেলগেট এলাকায় খুচরা বিক্রি করেন। দাম কমার তিন দিন আগে ২৬০০ টাকা মণ দরেও যেসব তরমুজ কিনে রেখেছিলেন, এখন সেসব তরমুজ ১২০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। তরমুজের দাম হঠাৎ কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে। তবে এখন যারা আড়ত থেকে তরমুজ কিনছেন, তারা কম দামেই পাচ্ছেন। তরমুজ কিনতে আসা আহসান হাবীব জানান, ‘মৌসুমী ফল আর রোজার প্রথম দিকে তাপমাত্রার কারণে তরমুজের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু দাম বেশি থাকায় তখন কেনা হয়নি। দাম কমে গেছে শুনে কিনতে এসেছি। তবে এখনো কেজি দরেই বিক্রি হচ্ছে, পিসভাবে নয়।’ সান্তাহার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর খান বলেন, আড়তে আমদানি বেশি হওয়ায় আর বাজারে দাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে তরমুজের দাম কমে গেছে। আড়তের দামের সাথে সামঞ্জস্যতা রেখে এখানকার ব্যবসায়ীরা তরমুজ বিক্রি করছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।