বগুড়া সদর থানায় অগ্নিসংযোগ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
বগুড়া সদর থানায় অগ্নিসংযোগ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
BD HIGHLIGHTS
ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে বগুড়ায় মঙ্গলবারও ছিল আনন্দ উল্লাস। এর আগে গত সোমবার থানা, পুলিশ ফাঁড়িসহ বহু প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। লুট হয়েছে মার্কেটসহ অসংখ্য দোকানপাট। এদিন বিকাল ৪টার দিকে শুরু হয় হামলার ঘটনা। এদিকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত বগুড়া সদর থানার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় শত শত মানুষ সদর থানা দেখতে ভিড় জমায়। সোমবার বিক্ষুদ্ধ জনতা বগুড়ার পুলিশ প্লাজায় দোকানপাটে হামলা লুটপাট করে। এরপর তারা বগুড়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হামলা ও লুটপাট চালায়। এরপর আগুন ধরিয়ে দেয়। ঘণ্টাব্যাপী শহরের শতাধিক দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। বগুড়া সদর থানায় কয়েক দফা হামলার পর পুলিশ সদস্যরা নিরাপত্তার জন্য একজোট হয়ে কয়েকটি গাড়িতে সেনা সদস্যদের কাভার নিয়ে পুলিশ লাইন্সের দিকে যাওয়ার সময় জনতার বাধার মুখে পড়ে। এসময় পুলিশ শত শত রাউন্ড গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পুলিশ লাইন্সের দিকে চলে যায়। পরে বিক্ষোভকারীরা বগুড়া সদর থানায় ঢুকে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত বগুড়া সদর থানায় আগুন জ্বলতে দেখা যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।