বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে ১৩ কিলোমিটার যানজট
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে ১৩ কিলোমিটার যানজট
BD HIGHLIGHTS
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়। মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজট হয়। এতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। বঙ্গবন্ধু সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল জানান, সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করাতে কিছুটা সময় লাগে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি গাড়ি এই সেতু পার হয়। এতে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় গাড়ি ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকাতেও আছে যানবাহনের দীর্ঘ সারি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার দুপুরের পর গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ায় বিকেলের দিকে শ্রমিকদের স্রোত নামে মহাসড়কে। যাত্রীদের পাশাপাশি সড়কে বাসের সংখ্যাও বাড়তে থাকে, বাড়তে থাকে যানজটও।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।