বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
BD HIGHLIGHTS
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু আনালিয়া বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। যার পরিচয় পাওয়া গেছে তিনি হলেন কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে শিপন আলী। কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আনালিয়া বাড়ির বঙ্গবন্ধু সেতু এলাকার ৮ নং ব্রিজে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। পরবর্তীতে সেখানে আমরা গিয়ে ঘটনাস্থল থেকেই চালক ও হেলপারের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু থানায় হস্তান্তর করি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।