বঙ্গোপসাগরে পাঁচদিন ধরে ভাসতে থাকা ১২ জেলেকে ৯৯৯ এর কলে উদ্ধার
বঙ্গোপসাগরে পাঁচদিন ধরে ভাসতে থাকা ১২ জেলেকে ৯৯৯ এর কলে উদ্ধার
BD HIGHLIGHTS
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বিপদগ্রস্ত হয়ে পড়া এ জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শনিবার সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এফবি হানিফ মুন্সী নামের একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে যায়। এরপর ১৯মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। পরে বিকল ওই ট্রলারটি ভাসতে ভাসতে এক পর্যায়ে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ট্রলারটির মাঝি মাসুম মৌলভি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান। পরবর্তীতে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা ও কচিখালী স্টেশনের সদস্যরা সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেন। কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে । রবিবার তাদেরকে নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। উদ্ধারকৃত এসব জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটায়। তবে তাৎক্ষণিকভাবে জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।