BD Highlights
বাংলাদেশ

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফি (১৩) ডুবে মারা গেছেন। আজ শনিবার দুপুরে পটুয়াখালীর লোহালিয়া নদীতে গোসলে নেমে তীব্র স্রোতের টানে ডুবে যান তিনি। রাফি পটুয়াখালী শহরের কাটপট্টি এলাকার কবির গাজীর ছেলে ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে খোঁজার চেষ্টা করেন। না পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিছুক্ষণ পর নিখোঁজ রাফিকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন নদী ফায়ার স্টেশনের লিডার মুজিবুর রহমান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন