BD Highlights
বাংলাদেশ

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে ১ জন নিহত

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে ১ জন নিহত
বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকাল ৫টার দিকে সদর উপজেলার পাতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়। হামলার পর ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই কালু নিহত হন এবং তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন। আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ও আহত তৌহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, নিহত ইব্রাহিম হোসেন কালু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত তৌহিদকে পুলিশি পাহারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন