বরিশালের বানারীপাড়ায় আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ওই এলাকার ইমরান সরদার ও সেলিম সরদারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়াও সবুর সরদারের একটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে ইমরান সরদারের তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের সেলিম সরদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ইমরান ও সেলিম সরদারের টিন ও কাঠের নির্মিত দুটি ঘর ভস্মীভূত হয়ে যায় এবং পাশের সবুর খানের ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। চাখার ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফারজানা হোসেন বলেন, দুটি পরিবারের লবণের বাটিও রক্ষা করা সম্ভব হয়নি। তারা এখন পুরোই অসহায়। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পুনর্বাসনের জন্য আমি সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তার দাবি জানাচ্ছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।