BD Highlights
বাংলাদেশ

বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল শুরু বুধবার

বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল শুরু বুধবার

বরিশালের চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার। বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। দেশ বিদেশের মুসল্লিদের উপস্থিতিতে বয়ান করবেন দেশের খ্যাতনামা আলেমগণ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় মাহফিল মাঠে ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকালে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। আগামী শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৩ দিনব্যাপী মাহফিল শেষ হবে। এবার মাহফিলে আগতদের জন্য ৬টি মাঠ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মাঠের বেশিরভাগ মুসুল্লিতে ভরে গেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন