বরিশালের গৌরনদীতে তুচ্ছ ঘটনায় বড় ভাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার বিকালে উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান। মৃত দেলোয়ার হোসেন ফকির ওই গ্রামের ফকির বাড়ির সোহরাব ফকিরের ছেলে। নিহতের ছেলে মো. ফয়সাল বলেন, 'চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের গরুর একটি বাছুর রয়েছে। ওই বাছুর ছেড়ে দিলে আমাদের বেঁধে রাখা বাছুরের সাথে মারামারি করে। বিকালে বাছুরটি ছেড়ে দেওয়ার পর আমাদের বাছুরের সঙ্গে মারামারি করতে আসে। তখন মা বলেন, বাছুর না ছাড়লে কী হয়? এতে চাচা-চাচি এসে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তারা মাকে মারধর করেন। বাবা এগিয়ে গেলে চাচা জাহাঙ্গীর এসে বাবার গলা চেপে ধরেন। এতে শ্বাস বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে।' তবে গলা চেপে ধরার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, 'বাগবিতণ্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে ভাই দেলোয়ার হোসেন মারা গেছেন।' গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোববার ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।