বরিশালে সাবেক মেয়রের বাসা থেকে অগ্নিদ্বগ্ধ তিন লাশ উদ্ধার
বরিশালে সাবেক মেয়রের বাসা থেকে অগ্নিদ্বগ্ধ তিন লাশ উদ্ধার
BD HIGHLIGHTS
বরিশালের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বাস ভবন থেকে অগ্নিদ্বগ্ধ ৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (০৫ আগস্ট) রাত আটটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে বরিশাল সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন। তবে নিহতদের কারও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। ঘটনাস্থলে থাকা ফায়ার ফাইটার উজ্জল খান জানান, দ্বিতল ভবনের সিড়ির উপর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তিনটি লাশ পুরুষের। তাদের বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হবে। লাশ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশকে খবর দেয়া হলেও তারা আসেনি। পরে পুলিশ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। তিনি আরও জানান, সোমবার বিকেল তিনটার দিকে বরিশাল নগরের কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস সদস্যরা বাসায় প্রবেশ করার সুযোগ পায়। তখন লাশের সন্ধান পাওয়া যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।