বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন (২২) নামে আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। ইমন টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তার বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায় দুপুরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। আহতাবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাস করেন ইমন। তিনি কলেজে ভর্তিচ্ছু ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।