BD Highlights
বাংলাদেশ

বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন (৩৩) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন। নিহত কামাল হোসেন বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করতেন বলে জানান স্থানীয়রা। নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলিতে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমাণ্ডারের সঙ্গে মরদেহ আনার বিষয়ে যোগাযোগ করলে তিনি অপেক্ষা করতে বলেন। সকাল পর্যন্ত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি বলে জানান নিহতের বড় ভাই। এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, কামাল হোসেন ভারতীয় সীমান্তের ২৫ গজ ভেতরে গিয়েছিলেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন