বাংলাদেশে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে হাসিবুল আলম নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের সাব ৬ এস পিলালের কাছে। নিহত হাসিবুল আলম (২৪) ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ’র টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই টহল দল বাংলাদেশে প্রবেশ করে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় তাকে ভারতীয় বিএসএফ’র গাড়িতে তোলার সময় চোখে গুলি করে। পরে তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বিএসএফ। সীমান্তের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্রটি আরও জানায়, সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কোনো দায়িত্বশীল কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে নাম না প্রকাশের শর্তে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গিমারী সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন- হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।