বাংলাদেশ সীমান্তে নিজের গুলিতেই আহত হন বিএএসএফ সদস্য
ত্রিপুরার উত্তর জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিজের গুলিতেই আহ্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ২৩ ডিসেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে সেখানে ডিউটি করছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, কর্তব্যরত অবস্থায় কুমার গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার কাঁধে দুটি আঘাতের চিহ্ন দেখতে পান। প্রাথমিক চিকিৎসার পর, উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি পান্ত হাসপাতালে পাঠানো হয়।
সীমান্তের কাছে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধের ঘটনায় প্রথম অবস্থায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে বিএসএফ কর্মকর্তাদের বরাতে পুলিশ নিশ্চিত করেছে, এটি একটি সাধারণ দুর্ঘটনা। দায়িত্ব পালনকালে নিজের বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গেলে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।