BD Highlights
বাংলাদেশ

বাগেরহাটে আগুনে পুড়লো মশার কয়েল তৈরির কারখানা

বাগেরহাটে আগুনে পুড়লো মশার কয়েল তৈরির কারখানা

বাগেরহাট শহরের দড়াটানা সেতু এলাকায় নারকেলের আচা গুঁড়ো করে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর একটার দিকে লাগা আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেলেও কর্মরত ২৫ জন শ্রমিক নিরাপদ রয়েছেন। বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাহাবুদ্দিন জানান, বুধবার দুপুর একটার দিকে শহরের দড়াটানা সেতু এলাকায় নারকেলের আচা গুঁড়ো করে মশার কয়েল তৈরি কারখানায় আগুন লাগার পাই। পরে আমাদের দু’টি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে কারখানাটি সম্পূর্ণ রূপে পুড়ে গেছে। গত ৮ বছর ধরে কারখানাটি নারকেলের আচা গুঁড়ো করে মশার কয়েল তৈরি করে আসছে। আগুনে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারিনি ফায়ার সার্ভিস।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন